শাহজাদপুর সংবাদ ডটকম ঃআজ আন্তর্জাতিক ওজোন দিবস। প্রতিবছর ১৬ সেপ্টেম্বর দুনিয়াজুড়ে এ দিনটি পালিত হয় সেই ১৯৯৫ সাল থেকে। এবার দিনটির প্রতিপাদ্য ওজোনস্তর সুরক্ষা : লক্ষ্যে অবিচল আমরা। জাতিসংঘের সব সদস্য দেশ দিনটি পালনে নানা কর্মসূচি নিয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোরও রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড সেই প্রতিপাদ্য ঘিরে। বিশ্বজুড়ে এ ব্যাপারে জনসচেতনতা তৈরির জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ রাষ্ট্রনায়করা প্রথাগত বাণী দিয়েছেন।
কোনো কোনো বিজ্ঞানীর মতে, বিশ্বের ওজোনস্তর ফুটো হয়ে গেছে। অনেক সাধারণ মানুষ মনে করেন তাতে আমাদের কী এলো গেল? পৃথিবী ফুটো হয়ে গেলেই বা কি? চারদিকে যেভাবে নদ-নদী মরে যাচ্ছে, খালবিল দখল হয়ে যাচ্ছে, বন-বাদাড় উজাড় হচ্ছে, পাহাড় কেটে লোকালয় হচ্ছে। সেখানে ওজোনস্তর ফুটো হলে তেমন আর কী সমস্যা?
আমাদের আসলে বুঝতে হবে ওজোনস্তর পৃথিবীকে ছাতার মতো আড়াল করে বহুকাল ধরে রেখেছে। এ ছাতার কারণে সূর্যের অতিবেগুনি ক্ষতিকর রশ্মি পৃথিবীর বুকে আসতে পারে না। ওজোনস্তর তাকে আসতে দেয় না। সে জন্যই পৃথিবীতে আমরা জীব-জগৎ টিকে আছি। সভ্যতা টিকে আছে। প্রাণবৈচিত্র্য রয়েছে। সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মির ৯৯ ভাগ ওজোনস্তর শোষণ করে। মাত্র একভাগ পৃথিবীতে এসে পড়ে। সেই একভাগও বিশ্বের জীব-প্রাণবৈচিত্র্যের জন্য হুমকি।
বায়ুমণ্ডলের ওজোনস্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ভূমণ্ডলকে রক্ষা করে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, এর জন্য দায়ী কয়েকটি ক্ষতিকর গ্যাস। যেমন ক্লোরোফ্লোরো কার্বনসহ (সিএফসি) অন্যান্য ওজোনস্তর ক্ষয়কারী গ্যাস। এদের অতি মাত্রায় উৎপাদন ও ব্যবহারের ফলে বিশ্বের ওজোনস্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ক্ষয়িষ্ণু ওজোনস্তর সুরক্ষায় ১৯৮৭ সালে গৃহীত হয় মন্ট্রিল প্রটোকল বা মন্ট্রিল চুক্তি। বিশ্বের সবচেয়ে কার্যকর চুক্তিগুলোর এটি একটি। পৃথিবীর প্রাণমণ্ডল রক্ষায় এটি এক অনন্য চুক্তি। বাংলাদেশ ১৯৯০ সালে চুক্তিটিতে স্বাক্ষর করে। প্রটোকরের পরবর্তী সংশোধনীগুলোতেও বাংলাদেশ সই করে। বাংলাদেশসহ সদস্য দেশগুলো মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন করছে। এর ফলে ওজোনস্তর সুরক্ষায় আমরা এগোচ্ছি। আবার ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কিছুটা হলেও ভূমিকা রাখছি।
বাংলাদেশ ইতিমধ্যে ওজোনস্তর বিনষ্টকারী অ্যারোসলের উৎপাদন ও ব্যবহার কমাতে সামর্থ্য হয়েছে। সিএফসির ব্যবহারও কমেছে এ দেশে। কিন্তু পুরোপুরি এখনও আমরা সফল হইনি। সে জন্য এ দিবসের গুরুত্ব।
আজ ওজোন দিবস পালিত হচ্ছে। কিন্তু কেবল বাণী, ভাষণ, সেমিনার আর র্যালির মধ্যে দিনটি বৃত্তবন্দি থাকলে লাভের লাভ কিছু হবে না। দেশের উৎপাদক, সাধারণ মানুষ আর নীতি প্রণেতারা যদি ওজোনস্তর সম্পর্কে সারা বছর সচেতন থাকেন তবেই মন্ট্রিল চুক্তির সার্থকতা। বিশ্বের দেশে দেশে দিবসটি পালনের মর্মবাণী সবার কাছে সঠিকভাবে পৌঁছলেই ওজোনস্তরের সুরক্ষা সম্ভব। টেকসই এক বাসযোগ্য নিরাপদ পৃথিবী গড়া সম্ভব।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
