স্পোর্টস ডেক্সঃ অবৈধ বোলিং অ্যাকশনের জন্য পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে নিষিদ্ধ করেছে আইসিসি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর আজমলের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। সংস্থাটির পরীক্ষায় বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আজমলকে নিষিদ্ধ করা হয়। ৩৫ টেস্ট ও ১১০টি ওয়ানডে খেলা আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আগেও আম্পায়াররা সন্দেহ করছিল। ২০০৯ সালের এপ্রিলে দুসরা ডেলিভারি নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। অবশ্য পরের মাসেই পরীক্ষায় তার অ্যাকশন সঠিক প্রমাণিত হয়েছিল।
বেশ কিছু দিন ধরেই তাঁর বোলিং অ্যাকশন ছিল আইসিসির সন্দেহের তালিকায়। এ ব্যাপারে চলছিল বিস্তর পরীক্ষা-নিরীক্ষা। পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমল উতরে যেতে পারলেন না সেই পরীক্ষায়। আজ মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে, আজমলের বোলিংয়ের ওপর তাদের নিষেধাজ্ঞার কথা। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই এখন থেকে আর হাত ঘোরাতে পারবেন না এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ঘূর্ণি বোলার।
আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এক নিরপেক্ষ বিশ্লেষণে প্রমাণিত হয়েছে পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন যথেষ্ট ত্রুটিযুক্ত এবং বেআইনি। এ কারণে এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিং নিষিদ্ধ ঘোষিত হলো।’
আইসিসি আজমলের বোলিং অ্যাকশনের ত্রুটির জায়গাটাও উল্লেখ করেছে ওই বিজ্ঞপ্তিতে, ‘সাঈদ আজমল তাঁর ডেলিভারিগুলোর সময় বোলিং নীতিমালায় নির্দিষ্টকৃত ১৫ ডিগ্রির চেয়ে বেশি মাত্রায় হাত সোজা করে ফেলেন। আজমলের এই বোলিং অ্যাকশন আইসিসির বোলিং আইনের সম্পূর্ণ পরিপন্থী।’
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তাঁর বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছিলেন আম্পায়ার ইয়ান গোল্ড ও ব্রুস অক্সেনফোর্ড। ৩৫ টেস্ট খেলে ১৭৮টি উইকেট নিজের করে নেওয়া আজমলকে পাকিস্তান দলের বোলিংয়ের প্রধানতম অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিং নিষিদ্ধ হওয়াটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য এক বিরাট আঘাত।
এদিকে, আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এএফপি।
শাহজাদপুর সংবাদ ডটকম/এএফপি/পিএনএস/09/09/2014
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
