শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের জেরে আজ সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বার্সেলোনা ক্লাবের নির্বাহী কমিটি। এতে কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত আসতে পারে। খবর এএফপি’র। জরুরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক মুন্দো দেপোর্তিভোও। পত্রিকাটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। সম্ভবত সোমবারই হবে এই বৈঠক। সম্ভাব্য জরুরি বৈঠক নিয়ে একই রকম সংবাদ প্রকাশ করেছে রেডিও আরএসি ওয়ানও। কাতালান ক্লাবটির একটি বৈঠকের ব্যাপারে এএফপিকে নিশ্চিত করেছেন। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। তবে রেডিও আরএসি-ওয়ান জানিয়েছে স্থানীয় সময় বেলা ১১টার দিকে বৈঠক শুরু হতে পারে। এদিকে, কাতালান সংবাদপত্র এল এস্পোর্তিও রবিবার জানিয়েছে, সোমবার বার্সেলোনার ম্যানেজমেন্ট কমিটি বৈঠকে বসতে যাচ্ছে। তাতে কোচ সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত হতে পারে। সেই সঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হতে পারে। গত শুক্রবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারের লড়াইয়ে বায়ার্নের কাছে বার্সেলোনার ৮-২ গোলের ব্যাপারটি কেউ মেনে নিতে পারছে না। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে এটি তাদের সবচেয়ে বড় হার। এমন লজ্জার পর দলের ভালোর জন্য অনেক কিছুতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছিলেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন ক্লাব সভাপতি বার্তোমেউ। এমন লজ্জাজনক হারের পর যেকোনও কোচের গ্রহণযোগ্যতা আর থাকে না বলে নিজ সম্পর্কে মন্তব্য করে কোচ সেতিয়েন বলেছিলেন, “এমন ঘটলে একজন কোচের বিশ্বাসযোগ্যতা আর থাকে না। এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে বিষয়টা নিয়ে আমি বিরক্ত নই।” তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

বাংলাদেশ

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...