শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন,‘আাপনারা নির্বাচনের জন্য শাহজাদপুর থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সকল বিভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী নির্বাচন দেশের মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এজন্য এখন থেকেই প্রতিটি ইউনিয়ন, গ্রাম, মহল্লা, মহল্লায় গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার ভোটব্যাংক আরও বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নির্বাচনের সময় পছন্দের প্রার্থী মনোনয়ন না পেলে যেসব নেতাকর্মী দলের পক্ষে কাজ করবেন না, তাদের পরিস্থিতি হবে ভয়াবহ।’ আজ (রোববার) বিকেলে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মীসভা ও ইফতার মাহফিল পূর্বক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় সিরাজগঞ্জ-০৬(শাহজাদপুর) সংসদীয় আসনে যিনিই নৌকা প্রতীকের মনোনয়ন পাবেন, সম্মিলিতভাবে তার জন্য কাজ করে বিপুল ভোটে তাকে জয়ী করতে তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শেখ মো: আব্দুল হামিদ লাভলু, জেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সোহরাব আলী সরকার, শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগ সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ লিয়াকত, সাবেক ভিপি লুৎফর রহমান, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারণ সম্পাদক ইসলাম শেখ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম। ওই কর্মীসভা ও ইফতার মাহফিলে পৌরসদরসহ উপজেলার ১৩ টি ইউনিয়নের ৫’সহ¯্রাধিক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...