বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত দু’দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেএসডির মোট ৭ জন প্রার্থী তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার সকাল ১১ টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারী রির্টাণিং অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের নিকট সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিবুর রহমান স্বপন (নৌকা) তার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া, এদিন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সারোয়ার (ধানের শীষ), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শফিকুজ্জামান শফি (মশাল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী আব্দুল আলিম ফকির (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মিসবাহ উদ্দিন (হাতপাখা) সহ বিভিন্ন দলের ৫ জন প্রার্থী বিধি মোতাবেক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন বিভিন্ন দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএনপি মনোনীত অপর প্রার্থী ড. এমএ মুহিত (ধানের শীষ) গতকাল মঙ্গলবার সহকারী রির্টাণিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন এবং জেএসডি মনোনীত প্রার্থী আব্দুল হাই সরকার (তারা) সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...