শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
500x350_e1bdea43f400877ec5876ae80228b97f_98979 গুঁড়োদুধ আমদানির নামে অর্থ পাচারের অভিযোগে মেসার্স তানভীর ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে রোববার তানভীর ফুডের এমডিকে জিজ্ঞাসাবাদের এ নোটিশ করা হয়েছে। কমিশনের সিনিয়র উপপরিচালক মীর মো: জয়নুল আবেদীন শিবলী ওই নোটিশ করেছেন। নোটিশে তাকে আগামী ২৩ অক্টোবর বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় মেসার্স তানভীর ফুড লিমিটেডকে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত দুই বছরে বিদেশ থেকে ফুলক্রিম গুঁড়োদুধ আমদানিসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাথে আনতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুলক্রিম গুঁড়োদুধ ব্রান্ডের নাম, রফতানিকারক দেশের নাম, প্রতি টনের মূল্য, প্রতি ইউনিট কী মূল্যে শুল্কায়ন করা হয়েছে, বিল অব এন্ট্রি নম্বর ও তারিখ, শুল্কায়ন কাস্টমস হাউজের নাম, পিএসআই সার্টিফিকেট প্রভৃতি। সূত্রমতে, ফুলক্রিম গুঁড়োদুধ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আমদানিকারক দুই-একটি প্রতিষ্ঠান ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানই মিথ্যা তথ্য দিয়ে কম মূল্য দেখিয়ে সরকারের কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দেয়। এদের মধ্যে তানভীর ফুড লিমিটেডসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এ সব প্রতিষ্ঠান শুল্ক ফাঁকি দেয়ার কৌশল হিসেবে প্রতি টন গুঁড়োদুধের জন্য এক থেকে দেড় হাজার ডলার রফতানিকারক দেশগুলোতে হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই ভ্যালুয়েশন রিপোর্ট অনুসারে এক টন গুঁড়োদুধ আমদানি করতে স্বনামধন্য একটি ব্রান্ড ব্যয় করেছে চার হাজার ৪০০ ডলার। অথচ একই সময় তানভীর ফুড লিমিটেড ফ্রেস গুঁড়োদুধ আমদানি করতে ব্যয় করেছে দুই হাজার ৭০০ ডলার। অস্ট্রেলিয়ার ইকোভাল ডেইরি ট্রেডের তথ্যানুসারে ২০১১ সালের ২১ জুলাই বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি টন গুঁড়োদুধের দাম রাখা হয়েছে তিন হাজার ৭৯০ ডলার। অথচ একই সময় তানভীর ফুড লিমিটেডের কাছ থেকে প্রতি টন গুঁড়োদুধের দাম রাখা হয়েছে দুই হাজার ৪৮০ ডলার। এ ক্ষেত্রে প্রতি টনে আন্ডার ইনভয়েসিং হয়েছে এক হাজার ৩১০ ডলার। অর্থাৎ প্রতি ৫০ টনে ৬৫ হাজার ৫০০ ডলার পাচার হচ্ছে। এভাবে বিগত ২০১০ ও ২০১১ সালে দেড় হাজার কোটি টাকার শুল্ক হারিয়েছে সরকার। ওই সময় বিশ্ববাজারে প্রতি টন গুঁড়োদুধের দাম ছিল তিন হাজার ৭০০ থেকে তিন হাজার ৮০০ মার্কিন ডলার। কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে এসব অনিয়ম করা হয় বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...