শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার নির্দেশনা ও বুদ্ধিমত্তায় একদল পুলিশ ওই মৎস্য ব্যবসায়ী (ভিকটিম) কে উদ্ধার ও সেইসাথে অভিনব কৌশলে ঘটনার সাথে জড়িত ৪ চাঁদাবাজকেও গ্রেফতারে সক্ষম হয়েছে । অতি স্বল্প সময়ের মধ্যে ভিকটিমকে সুস্থ্য ও স্বাভাবিকভাবে ফিরে পেয়ে ভিকটিমের স্বজনেরা থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভিকটিমকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ৪ চাঁদাবাজকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ ও ওই মৎস ব্যবসায়ীর আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, ‘ পাবনা জেলাসদরের গোপিনাথপুর মহল্লার মৃত হাশেম আলীর ছেলে মাছ ব্যবসায়ী আসলাম মোল্লা গত মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর দিলরূবা বাসষ্ট্যান্ড সংলগ্ন মৎস্য আড়তে মাছ ক্রয়ের জন্য আসলে কতিপয় চাঁদাবাজ কৌশলে ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখে মাছ ব্যবসায়ীর স্বজনদের কাছে তাকে ফেরত দেয়ার শর্তে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। বিষয়টি জানার পর ভিকটিম আসলামের ভাই রমজান আলী বাদী হয়ে গতকাল বুধবার ভোররাতে শাহজাদপুর থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন। পরে থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার নির্দেশনায় বাদী মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে দাবীকৃত ২ লাখ টাকা চাঁদার স্থলে দরকষাকষি করে ১ লাখ টাকায় চাঁদাবাজদের রাজি করেন। এক পর্যায়ে গতকাল বুধবার চাঁদাবাজেরা উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারের হৃদয় টেলিকমের বিকাশ নাম্বারে রফাকৃত ১ লাখ টাকা বিকাশে পাঠাতে বললে থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার নির্দেশনায় এসআই জাহিদুল,এসআই আব্দুল মতিন, এএসআই সাইফুল, এএসআই ফিরোজ সঙ্গীয় ফোর্সসহ জামিরতা বাজারে পৌঁছে ভিকটিমকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত ৪ চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৪ চাঁদাবাজ হলেন, পাবনা জেলার বেড়া উপজেলার ধুলান মহল্লার ঠান্টুর ছেলে চাঁদাবাজ হামিদুল (২২), শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া মহল্লার মৃত ইয়াকুব আলীর ছেলে চাঁদাবাজ সামসুল (৩০), মৃত জানে আলমের ছেলে চাঁদাবাজ আব্দুল আলীম (৩৬) ও মৃত মজিদ ব্যাপারীর ছেলে অপর চাঁদাবাজ শামীম (৩০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া জানান,‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্বা নিশ্চিত ও কাঙ্খিত সেবা প্রদানই আমাদের কাজ। আমরা সেটাই করার চেষ্টা করেছি।’ অপরদিকে, মাছ ব্যবসায়ী আসলামের ভাই মামলার বাদী রমজান আলী জানান, ‘ যখনই আমার ভাইকে ফেরত দেয়ার জন্য ২ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছিলো, তখনই ভেবেছিলাম ভাইকে সুস্থ্য অবস্থায় ফেরত পাবো কি না ? শাহজাদপুর থানা পুলিশ মাত্র ২৪ ঘন্টার মধ্যে আমার ভাইকে উদ্ধার করে নি:সন্দেহে বিরল ভূমিকা পালন করলো ও বাংলাদেশ পুলিশের ভাবমর্যাদা আরও সমুজ্জ্বল করলো। এমন সেবা যদি দেশের সকল মানুষেরা পেতো তাহলে দেশ থেকে অপরাধই পালিয়ে যেতো।’ পক্ষান্তরে, বিজ্ঞমহলের মতে,‘মাত্র ২৪ ঘন্টার মধ্যে চাঁদার দাবীতে আটকে রাখা ভিকটিমকে সুস্থ্য অবস্থায় উদ্ধার ও চাঁদাবাজদের গ্রেফতার করে শাহজাদপুর থানা পুলিশ যে অনবদ্য ভূমিকা রেখেছে তা নি:সন্দেহে প্রসংশার দাবিদার।

সম্পর্কিত সংবাদ

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

আন্তর্জাতিক

ভারতের মুসলমানরা খাঁটি দেশপ্রেমিক: মোদি

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...

সেফুদার ‘নাতনি’ হেলেনা, ছিল আর্থিক লেনদেন

বাংলাদেশ

সেফুদার ‘নাতনি’ হেলেনা, ছিল আর্থিক লেনদেন

বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অস্ট্রিয়া প্রবাসী আলোচিত বাংলাদেশি নাগরিক সেফুদার নিয়মিত যোগাযোগ...