শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
অনুমতি দেয়া হলেও প্রস্তুতি না থাকায় এবারের ঈদে কাঁচা চামড়া রপ্তানির সম্ভাবনা কম বলছেন ব্যবসায়ীরা। তাদের মতে, কাঁচা চামড়ার আন্তর্জাতিক বাজার তৈরিতে চালাতে হবে প্রচার-প্রচারণা। যা সময় সাপেক্ষ ব্যাপার। ক্রেতা আকর্ষণে সংশ্লিষ্ট দেশের হাইকমিশন ও দূতাবাসকে কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। কোরবানির পশুর চামড়ার দামে বিপর্যয় ঠেকাতে ৩০ বছর পর কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির সুযোগ দিয়েছে সরকার। কেস টু কেস ভিত্তিতে রপ্তানির অনুমতি দিয়ে ঈদের আগেই প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির জন্য কাঁচা চামড়া প্রস্তত করতে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। আর এত কম সময়ে ক্রেতা পাওয়ায় সম্ভব নয়। তাই ট্যানারিতে চামড়া দেয়া ছাড়া বিকল্প নেই। ট্যানারি মালিকরা জানান, কাঁচা চামড়া রপ্তানিতে তাদের তেমন প্রস্তুতি নেই। তবে ওয়েট-ব্লু চামড়া রপ্তানি হতে পারে। বিশ্লেষকরা জানান, কাঁচা চামড়ার প্রধান বাজার ভারত এবং চীন। কিন্তু করোনায় সেখানেও চাহিদা কম। কাঁচা চামড়া রপ্তানি শুরু হলে এ খাতে দীর্ঘদিনের মন্দা কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...