জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অর্ধশত পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের মধ্যে মঙ্গলবার(১৩জুলাই) মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী তাদের কাছে পৌঁছে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, “৩৩৩” হটলাইনে যারা ফোন করেছিলেন, সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। আমরা তথ্য যাচাই-বাচাই করে ইতোমধ্যে ৩৮৭ পরিবারের ঘরে খাদ্য পৌছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে যারা যারা “৩৩৩” কল করেছেন যাচাই-বাচাই করে সেই পরিবারগুলোকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং “৩৩৩” বাহিরেও কর্মহীন পরিবারগুলো দেখে দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌছে দেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কালাম আজাদ, উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
