সোমবার, ২৩ মার্চ ২০২৬

 শাহজাদপুরে খাস খতিয়ানের ১শ' ৯০ বিঘা জমির দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ মদিন মোল্লা (৫৫) নামের ১ জন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় শতাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।  নিহত মোঃ মদিন মোল্লা (৫৫) উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত ছকির মোল্লার ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার বড় ধুনাইল গ্রামের ১শ' ৯০ বিঘা খাস খতিয়ানের জমি নিয়ে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের হালিম গ্রুপ ও জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হলে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় গ্রুপকে শান্ত থাকার অনুরোধ করে। পরদিন আজ ১৩ এপ্রির রবিবার সকালে আবারও জাফর গ্রুপ এবং হালিম গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত।  সংঘর্ষ চলাকালে মৃত ছকির মোল্লার পুত্র মোঃ মদিন মোল্লা(৫৫) নিহত হয়। এসময় আব্দুর রাজ্জাক (৪৫), ইনজামুল হক (২৬), আলতাব (৫৭), বাবলু মোল্লা (৪৫) সহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, জাফর গ্রুপের মোঃ মদিন মোল্লার নিহত হওয়ার খবরে হালিম গ্রুপের লোকজন গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এই সুযোগে জাফর গ্রুপের লোকজন বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করছে বলেও অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, মূলতঃ খাস খতিয়ানের জমি দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে এলাকার হালিম এবং জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় প্রথমে শনিবার দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন রবিবার সকালে আবারও তারা সংঘর্ষে জড়ালে মদিন মোল্লা নামে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...