মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে ভোট না দেয়ার কারণে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী মোঃ আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী ঘুমন্ত নিরীহ গ্রামবাসীর বাড়িতে হামলা ভাংচুর চালিয়েই ক্ষান্ত হয়নি; ক্ষতিগ্রস্থ গ্রামবাসীকে ফাসাতে গ্রামের ৪৫ নিরীহ লোকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে নানা হয়রানী চালিয়ে যাচ্ছে। রোববার (৯ জানুয়ারী) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারে এ ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নাববিলা গ্রামের ভুক্তভোগীরা। 

উক্ত সংবাদ সম্মেলনে নাববিলা গ্রামের ভুক্তভোগীদের পক্ষে আইনুল হকের মেয়ে রেহানা সুলতানা রিনা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ‘গত ২৬ ডিসেম্বর শাহজাদপুরের নরিনা ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী আলাউদ্দিন হেরে গেলে গ্রামবাসীর ওপর এর দোষ চাপান। এতেও ক্ষান্ত না হয়ে পরদিন ২৭ ডিসেম্বর রাতে আলাউদ্দিনের নেতৃত্বে কাদের, ছোরহাব, আলিম, আলমসহ ২০/২৫ জন সন্ত্রাসী কায়দায় লাঠি, ফালা, রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নাবাবিলা গ্রামের ঘুমন্ত গ্রামবাসীর বাড়িঘরে হামলা চালিয়ে বরাত আলী, আজিজুল হক, আবু বক্কার, আব্দুল ওহাব, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজনের বাড়িঘর ভাংচুর করে। নিরীহ গ্রামবাসী পরিস্থিতি বেগতিক দেখে ৯৯৯ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন, আলাউদ্দিন বাহিনীর আব্দুল কাদের ঘটনাটি মিমাংসার জন্য নাববিলা হাফিজিয়া মাদরাসা, ঈদগাহ মাঠ ও কবরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদের দ্বারস্থ হলে ৩০ ডিসেম্বর নাববিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু ৩০ ডিসেম্বর আলাউদ্দিন গং সমঝোতা বৈঠকে উপস্থিত না হয়ে নিরীহ গ্রামবাসীকে ফাসাতে পরদিন ৩১ ডিসেম্বর ধুর্ত আলাউদ্দিন বাদী হয়ে চাদা দাবীসহ বিভিন্ন অভিযোগে ৪৫ জন নিরীহ গ্রামবাসীর নাম উল্লেখ করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরও আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী নিরীহদের গ্রামছাড়া করতে নানাভাবে ভয়ভীতি হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।’

এ বিষয়ে মোঃ আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে দম্ভোক্তির সাথে তিনি সাংবাদিকদের জানান,‘ওরা আমাদের ম্যালা ক্ষতি কইরছে। আপনারা যা পারেন, তাই ল্যাহেন-গা।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...