আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের পাশে সড়ক দুর্ঘটনায় আব্দুল বাসেদ (৩৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন।
তিনি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনির ছেলে এবং সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাসেদ অত্যন্ত প্রতিভাধর একজন ব্যক্তিত্ব ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় আব্দুল বাসেদ একটি ভাড়ার মোটরসাইকেলে করে উল্লাপাড়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।
পাটধারী গ্রামের পাশে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক গাড়িটি ও মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে থানা পুলিশ এই শিক্ষকের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পরে তার আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান শাহজাহান আলী।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
শাহজাদপুর
সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
