বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১৯ জুলাই পবিত্র হজ। ছবি এএফপির সৌজন্যে

করোনা মহামারিতে দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। আগামী সোমবার (১৯ জুলাই) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আজ শনিবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। সৌদি আরবের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন মুসল্লিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা মহামারির আগে অর্থাৎ ২০১৯ সালে ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন। চলমান করোনা পরিস্থিতিতে ২০২১ সালে মাত্র ৬০ হাজার মুসল্লিকে হজের অনুমতি দেওয়া হয়েছে। এ বছর হজের অনুমতি পাওয়া সবাই কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন। তাঁরা সবাই সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা। শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সীরাই এবারের হজের অনুমতি পেয়েছেন। সৌদি আরবের বাইরে থাকেন এমন কেউ এ বছর হজের অনুমতি পাননি।

হজের অনুমতি পাওয়া আমিনা নামের একজন আল-জাজিরাকে বলেন, ‘আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। চলতি বছর হজের অনুমতিপ্রাপ্তদের মধ্যে থাকতে পেরে।’

৫০ বছর বয়সী সৌদির এক বাসিন্দা বলেন, ‘এবারই প্রথমবারের মতো পুরুষ অভিভাবক ছাড়া হজের অনুমতি দিয়েছে সৌদি। তাই আমি এবার অন্য নারীদের সঙ্গে হজে অংশ নিচ্ছি।’

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে রেজিস্ট্রেশন চালু করার পর ২৪ ঘণ্টাতেই জমা পড়েছিল সাড়ে চার লাখের বেশি আবেদন। গত পাঁচ বছর যাঁরা হজ করেননি, তাঁদের এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া যাঁদের বয়স ৫০–এর বেশি কিন্তু এখনো হজ করেননি, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

করোনা মহামারিতে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি এবং মহামারি ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা ব্যবস্থা গ্রহণের কারণে এবার হজে অংশ নেওয়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক ব্যয়বহুল।

সাইফ নামের একজন আল-জাজিরাকে বলেন, ‘ছয় বছর আগে যে প্যাকেজের জন্য তিন হাজার রিয়াল (৮০০ ডলার) খরচ হয়েছিল, এ বছর একই প্যাকেজের খরচ ২০ হাজার রিয়াল (৫৩০০ ডলার)।

স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিত করতে প্রতি ২০ জনের জন্য একজন করে স্বাস্থ্য কর্মকর্তা নিযুক্ত করেছে হজ কর্তৃপক্ষ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত চারটি অভ্যর্থনা গেটের মাধ্যমে হাজিদের পবিত্র কাবা শরিফে প্রবেশ করতে হবে। এ চারটি অভ্যর্থনা গেট হচ্ছে—আল জাইদি, আল নুরিয়া, আল শারায়েই ও আল নাসিম। এই গেটগুলো ছাড়া মসজিদুল হারামে অন্য কোনো স্থান দিয়ে প্রবেশের সুযোগ নেই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

কথা বলবে আপনার কম্পিউটার!

তথ্য-প্রযুক্তি

কথা বলবে আপনার কম্পিউটার!

শাহজাদপুর সংবাদ ডটকমঃ হ্যাঁ ঘটনা সত্যি আপনি যা লিখবেন তা আপনার কম্পিউটার আপানকে পড়ে শোনাবে। একেবারে শুদ্ধ উচ্চারণে লাইন...