সোমবার, ০৯ মার্চ ২০২৬

আজ ৩০ মার্চ  বুধবার  বেলা ১২.৩০ ঘটিকায় সিআইডি বগুড়া জেলার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হাসান শামীম ইকবালের বিদায় সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সিআইডি বগুড়া জেলা কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ কাউছার সিকদারের সভাপতিত্বে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে সিআইডি বগুড়া জেলার সকল সদস্য উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার সহ অন্যান্যরা বিদায়ী সহকর্মীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। 

সম্প্রতি হাসান শামীম ইকবাল সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে  সিআইডি নাটোর জেলার ইনচার্জ হিসেবে বদলির আদেশ প্রাপ্ত হন। বিদায়ী অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হাসান শামীম ইকবাল সিআইডি বগুড়া জেলায় কর্মকালীন পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশ কর্তা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

বিদায় অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার  এবং অন্যান্য সহকর্মীরা বিদায়ী অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ইকবালকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট ও অন্যান্য  উপহার দেন। 


সাংবাদিক থেকে পুলিশ

সাংবাদিক রতন ইকবাল  পুলিশ বিভাগে ১৯৮৯ সালে সরাসির এসআই পদে যোগদানের পর ইকবাল হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। তিনি সদ্য অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। সিআইডি বগুড়া জেলার সহকারি পুলিশ সুপার হিসেবে জনাব মো: হাসান শামীম ইকবাল কর্মরত ছিলেন। তিনি তার কর্মদক্ষতায় পুলিশ বিভাগের উর্দ্ধতন অধস্তন অনেকের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। 

২০০৪ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে ডিবি ঢাকাসহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ১২ টি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জ্বলসহ ব্যাপক সুনাম অর্জন করেন এই পুলিশ কর্তা। দক্ষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুলিশ বিভাগে যথেস্ট সুনাম রয়েছে এই কর্মকর্তার। 

২০০৭ সালে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ থাকাকালে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অগ্রনী  ভুমিকা পালন করে পুলিশ বিভাগসহ সাধারন জনগনের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 

১৯৮৭ সালে এই পুলিশ কর্তা সাংবাদিকতায় স্বাধীনতা পদকে ভূষিত হন। তিনি প্রথম সারির সাংবাদিক হিসেবে দি বাংলাদেশ অবজারভার এবং ডেইলী নিউজ পত্রিকায় কাজ করে অভূতপূর্ব প্রশংসা অর্জন করেন। তিনি সাংবাদিক তৈরীর কারিগর হিসেবে পাবনা জেলায় ব্যাপক পরিচিত। তিনি সাংবাদিকতা জীবনে একজন দক্ষ আলোকচিত্রীসহ বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির জনপ্রিয় সদস্য ছিলেন। কেন সাংবাদিকতা জীবন থেকে পুলিশ বিভাগে আসা? এ প্রশ্নের জবাবে তিনি জানান পুলিশ বিভাগে জনগনের সেবা করার সুযোগ অনেক বেশী। তার কাছে গিয়ে কেউ পুলিশি সেবা পাননি এমন সংখ্যা অতি নগণ্য।  

তিনি ব্যাক্তিগত জীবনে একমাত্র কন্যা সন্তানের জনক। তাঁর কন্যা বর্তমানে চিকিৎসা পেশায় কর্মরত আছেন। জনাব ইকবাল পিতার বড় সন্তান। তিনি ১৯৬৪ সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

পড়াশোনা

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...