জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার(২০জুন) শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে পৌরএলাকার প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারে প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সাংবাদিক রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, এম এ জাফর লিটন, ওমর ফারুক, আব্দুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা বলেন, শুধু গ্রেফতার ও দল থেকে বহিষ্কার করলেই চলবে না। অবিলম্বে সাংবাদিক নাদিমের খুনীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ২০১৭ সনে শাহজাদপুরে সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও অদ্যাবধি শিমুল হত্যার বিচার শুরু হয়নি। মানববন্ধন থেকে বক্তরা অবিলম্বে সাংবাদিক নাদিম ও শিমুল সহ দূর্বৃত্তদের হাতে খুন হওয়া সকল সাংবাদিকের খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে প্রেস ক্লাবের সাংবাদিক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নানা দূর্নীতি ও নারী কেলেংকারী সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে বকসীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার দলবল সাংবাদিক নাদিমকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরদিন বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
