নিহত রবিউল ইসলাম (২৬)। ছবি: সংগৃহীত
নিহত রবিউল ইসলাম (২৬)। ছবি: সংগৃহীত
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি। বুধবার রাত ৮টার দিকে কিশোরপুর-কানপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রবিউলের বাড়ি উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। ওই ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রবিউল কিশোরপুর এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
