বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে দাফনের ৮ সপ্তাহ পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। স্ত্রীর পরকীয়ার জেরে হত্যার ৮ সপ্তাহ পর মঙ্গলবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের ছাত্তার মোল্লার ছেলে মোঃ  বাবলু চৌধুরীর (৩৫) লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগ এবং পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী রেখা খাতুনের পরকীয়ায় বাধা দেয়ায় বাবুল চৌধুরিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে নিহতের স্ত্রী রেখাসহ ৭ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কবর থেকে লাশ উত্তলোন করা হয়। এসময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এদিকে নিহতের স্ত্রী রেখা খাতুন বলেন, গত ৯ জুন রাতে আমি আমার সন্তানকে নিয়ে একরুমে ঘুমিয়ে ছিলাম এবং আমার স্বামী আরেকটি রুমে ঘুমিয়ে ছিল। হঠাৎ স্বামীর কোন সাড়াশব্দ না পেয়ে স্বামীকে ডাক দেই। এসময় স্বামী কোন উত্তর না দিলে তার গায়ে ধাক্কা দিয়ে দেখি স্বামী অচেতন। এসময় আমি চিৎকার করলে আসপাশের লোকজন এসে স্বামীকে মৃত অবস্থায় পায় এবং পরেরদিন লাশ দাফন করা হয়।

সূত্রঃ আমার সংবাদ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...