রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ বছরের শিশুকন্যা ধর্ষণ মামলার আসামী নিরব হাসান (১৭)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরি গ্রামের ৬ বছরের শিশুকন্যা ধর্ষণ মামলার আসামী নিরব হাসান (১৭) ১১ দিনেও গ্রেপ্তার হয়নি। গত ১৬ জুলাই শুক্রবার এ ধর্ষণের ঘটনা ঘটে। দীর্ঘ দিনেও ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় নির্যাতিতা শিশুর অসহায় দরিদ্র পরিবার হতাশ হয়ে পড়েছেন। তারা অবিলম্বে ধর্ষক নিরবকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

এ বিষয়ে শিশুটির বাবা শফিকুল ইসলাম, চাচা আসাদুল ইসলাম, শামীম হোসেন ও শামীমা বেগম জানান শুক্রবার বিকেলে দোকান থেকে শিশুটি লাড্ডু ও সিংগারা কিনে বাড়ি ফেরার সময় পথের মধ্যে থেকে তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের নির্জন মানবমুক্তি এনজিও সংস্থার মডেল তাঁত কারখানার টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর থেকে ধর্ষক নিরব হাসান পলাতক রয়েছে। 

এ ঘটনার ২দিন পর নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক নিরবকে একমাত্র আসামী করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দয়ের করেন। 

তারা আরো শাহজাদপুর সংবাদ ডটকমকে জানান, একই গ্রামের আব্দুস সালামের বখাটে ছেলে নিরব মানবমুক্তি অফিসের কেয়ারটেকার রজব আলীর আশ্রয় প্রশ্রয়ে দিনরাত নিয়মিত ভাবে মানবমুক্তি অফিসে আড্ডা জমিয়ে মাদকদ্রব্য সেবন ও পিকনিকের নামে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচ গান করতো। এ ছাড়া ওই পথ দিয়ে যাওয়ার সময় স্কুল-কলেজের ছাত্রীদের নানা ভাবে উত্ত্যাক্ত ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করতো।

 এ বিষয়ে তার প্রভাবশালী বাবা আব্দুস সালামকে একাধিকবার বলেও কোন কাজ হয়নি। উপরোন্ত ওই শিশুটিকে একা পেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মানবমুক্তি অফিসের টয়লেটে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও ধর্ষক নিরবকে গ্রেপ্তার করতে না পারায় তার পরিবার ও এলাকাবাসি হতাশ হয়ে পড়েছে। তারা অবিলম্বে ধর্ষক নিরবকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছে। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ শাহজাদপুর সংবাদ ডটকমকে বলেন, ধর্ষক নিরব পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছেনা। তবে তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। আশাকরি অল্পদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। 

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...