সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা দিতে না পারায় গলায় চাকু ঠেকিয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণ পাড়া গ্রামের মোঃ রমজান আলীর ছেলে শেরালী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন আলী (৩৫)।
শুক্রবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান র্যাব ১২ এর স্কোয়াড কমান্ডার আবুল হাসেম সবুজ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার কর হয়। গ্রেফতারের পর তাদের শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, শাহজাদপুর উপজেলায় পােতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা না পেয়ে গত সোমবার রাতে মদ পান করে তিন সন্তানের জননীর বাসায় গিয়ে গ্রেফতারকৃত শেরালী ও ইয়াসিন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলে তার স্বামী ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। এ সময় ওই গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে তার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের স্কুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গত বুধবার এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
