মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রতিকায় সচিত্র বস্তনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি প্রদানসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় শাহজাদপুর থানায় জিডি (৮১৭/২১) দায়ের হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি দায়ের করেন সাংবাদিক জহুরুল ইসলাম। 

দায়েরকৃত জিডি সূত্রে প্রকাশ, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে ‘নৌকার নির্বাচনী সভায় কালো কাপড়ে মুখ ও মাথা বাধা বাহিনী, ভোটারদের মধ্যে আতঙ্ক’ শিরোনামে দৈনিক আমার সংবাদ পত্রিকার অনলাইন ভার্সনে একটি বস্তুনিষ্ঠ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক জহুরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে দীপ খান (উরঢ় কযধহ), জয়া খান (ঔধুধ কযধহ), হাসান আলী (ঐধংধহ অষর),  জুবায়ের আহমেদ (ঔঁনধবিৎ অযসধফ),  ও মোঃ নজরুল ইসলাম (গউ ঘধুৎঁষ ওংষধস¬) নামীয় ফেসবুক আইডি ব্যবহার করে ও ০১৭২৪ ৮৮৮০১৩, ০১৩১৫ ৭৪০৪৬৫ মোবাইল নাম্বার থেকে পিবিআই ও সিআইডি হেডকোয়ার্টারে কর্মরতসহ অজ্ঞাত পরিচয় দিয়ে সাংবাদিক জহুরুলের ব্যাক্তিগত মোবাইল ফোন (০১৭৩৬-০৭০৫৫৩) নাম্বারে ফোন করে প্রাণ নাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় চরম উদ্বেগ আর উৎকন্ঠা প্রকাশ করে অনতিবিলম্বে হুমকিদাতাদের সনাক্তপূর্বক গ্রেফতারের দাবী জানানা শাহজাদপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক জহুরুল ইসলাম আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘ইতিপূর্বে কৈজুরী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা আনিয়মের সংবাদ প্রকাশিত হলে দৈনিক যুগান্তরের সাংবাদিক মুমীদুজ্জামান জাহান ও সিরাজগঞ্জ বার্তার সাংবাদিক সোনা মিয়াকেও এভাবেই হুমকি প্রদান ও মারধরের ঘটনা ঘটলেও কোন প্রতিকার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে কৈজুরী ইউপি চেয়ারম্যান ও তার লোকজন।’

এ বিষয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু ও সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি চরম উদ্বেগ আর উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী নেয়ার হুশিয়ারী দেন।

অন্যদিকে, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ‘গণমাধ্যমকর্মীকে প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...