বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি মামলার আসামী শহীদুল ইসলাম মুক্তারের জামিন বাতিলের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোটর মালিক ও শ্রমিকেরা শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় আধাঘন্টা ব্যাপী মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে। 

শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে বিসিক বাসস্ট্যান্ডের বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তর‌্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসিব খান তরুণ, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল আলম, সড়ক সম্পাদক মোঃ ফজলুল হক, সাবেক সহ সভাপতি ইলিমগীর মাসুদ জেম, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। 

এ সংবাদ সম্মেলনে মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসিব খান তরুণ বলেন, মীম-ঐশি বাসের মালিক ও মটর মালিক সমিতির কার্যকরী সদস্য শহীদুল ইসলাম মুক্তার দীর্ঘদিন ধরে মোটর মালিক সমিতির সদস্যদের সাথে অসাদাচরণের প্রতিবাদ করায় গত ১৯ জুলাই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মালিক সমিতির অফিস কক্ষে সন্ত্রাসী হামলা চালিয়ে অফিস সহকারী লিয়াকত হোসেনকে মারপিট ও ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এ ঘটনায় ২০ জুলাই সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সংগঠনের জরুরী সভা আহব্বান করে শহীদুল ইসলাম মুক্তারকে সংগঠন থেকে বহিস্কার করে। এছাড়া ২২ জুলাই শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত মাত্র ২ ঘন্টার মধ্যে তাকে জামিন দেয়। এ জামিন বাতিলের দাবীতে আমরা এ কর্মসূচি পালন করছি। 

তিনি আরো বলেন, শহীদুল ইসলাম মুক্তার একজন চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক সেবনকারী। তিনি মাঝে মধ্যেই মালিক সমিতির সদস্য ও শ্রমিকদের ঘরে আটক করে বেধরক মারপিট করেন। নিয়ম না মেনে জোরপূর্বক বাসস্ট্যান্ডের যেখানে সেখানে গাড়ি পার্কিং করেন। এছাড়া নিষেধ উপেক্ষা করে মালিক সমিতির অফিস কক্ষে বসে মাদকদ্রব্য সেবন করেন। কেউ এর প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে তাকে মারপিট করে। আমরা তার জামিন বাতিল করে সুষ্ঠ্যু বিচার দাবী করছি।

এ বিষয়ে মীম-ঐশী পরিবহণের মালিক শহীদুল ইসলাম মুক্তা বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন, অফিস সহকারী লিয়াকত হোসেনকে কোনরূপ মারপিট করা হয়নি। সমিতির হিসাব-নিকাশ চাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি বুঝতে পেরে আমাকে জামিন দিয়েছেন। এখানে কোন প্রভাব খাটানো হয়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

খেলাধুলা

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ

গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে