বক্তব্য রাখছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ
বক্তব্য রাখছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বত্বাধীকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের জীবন ও কর্ম তুলে ধরে স্মরণ সভা, মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও তবারক বিতরণ।
শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে শাহজাদপুর উপজেলা ও সরকারি কলেজ শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, যুগ্ম- সাধারন সম্পাদক আল আমিন হোসেন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর সরকারি কলেজ শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, যুগান্তরের শাহজাদপুর প্রতিনিধি মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক, এমএ জাফর লিটন,কার্যকরী সদস্য হাসানুজ্জামান তুহিন, সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী লাভলু প্রমুখ।
বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বত্বাধীকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের সফল কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বত্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধঢে দৈনিক জনকণ্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, যুগ্ম-সাধারন সম্পাদক মামুন রানা, রাসেল সরকার, জহরুল ইসলাম, শফিকুল ইসলাম পলাশ, মীর্জা হুমায়ুন, জাহিদ হাসান, পিএম পলাশ উপস্থিত ছিলেন । স্মরণসভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন সাংবাদিক আল আমিন হোসেন।
প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্নার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
