যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, গোহালা, ধলাই ও চাকলাই নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় দেড়’শ বিঘা জমির ধান ডুবে গেছে। পৌর এলাকার থানারঘাট, চুনিয়াখালীপাড়া, রূপপুর উরিরচরসহ উপজেলার কৈজুরি, সোনাতুনী, গালা ও জালালপুর ইউনিয়নের যমুনার দুর্গম চরাঞ্চলের নিচু জমিতে রোপিত এসব কাঁচা ও আধাপাঁকা ধান ডুবে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেই নিরূপায় হয়ে ডুবে যাওয়া কাঁচা ধান কেটে গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার ডুবে যাওয়া ফসলের দিকে তাকিয়ে হাঁ-হুঁতাশ করছেন!
জানা গেছে, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর, গোহালা, ধলাই ও চাকলাই নদীতে পানি বাড়তে দেখা গেলেও এবার বেশ আগেভাগেই অকষ্মাৎ অস্বাভাবিকহারে এসব নদীতে পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদীগুলোতে প্রায় ১ ফুট পানি বৃদ্ধি পেয়ে যমুনার দুর্গম চরাঞ্চল বড় চামতারা, ছোট চামতারা, বাঙালা, বানতিয়ার, শ্রীপুর, সোনাতুনী, মাকড়া, ধীতপুর, বানিয়াসিঙ্গুলী, দইকান্দিসহ পৌর এলাকার থানারঘাট, চুনিয়াখালীপাড়া, রূপপুর উরির চরের ফসলসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় দেড়’শ বিঘা কাঁচা, আধাপাঁকা ধান, বাদাম, তিল, পটলসহ নানা ফসল নদীর পানিতে তলিয়ে গেছে। ফলে কৃষকের বুকভরা আশা ক্রমশঃ হতাশায় পরিণত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙনের তান্ডবলীলাও শুরু হয়েছে। যমুনা অধুষ্যিত সোনাতুনী ইউনিয়নের বড় চামতারা চরের ভাটিতে নতুন করে নদী ভাঙন শুরু হওয়ায় বিস্তৃর্ণ এলাকার ফসলী জমি নদীগর্ভে বিলিন হতে চলেছে।
রবিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাতুনী ইউনিয়নের লুৎফর রহমানসহ বেশ কয়েকজন কৃষক জানান, অসময়ে যমুনাসহ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপুল পরিমান ফসল পানিতে ডুবে কৃষকের অবর্ণনীয় ক্ষতি হয়েছে। নদীতে যে হারে পানি বাড়ছে তাতে নদী তীরবর্তী নিন্মাঞ্চলে রোপিত অবশিষ্ট বোরো ধান, তিল, বাদাম, পটলসহ বিভিন্ন ফসল কৃষকেরা সঠিক সময়ে ঘরে তুলতে পারবেন কি না তা নিয়েও তাদের মধ্যে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে । ফলে কৃষকেরা মহাদুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
অপরাধ
শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা
শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
জাতীয়
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...
