শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ): উপজেলার নরিনা হাইস্কুল ভোটকেন্দ্র থেকে সকালে ছবিটি তোলা হয়েছে।

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ ভোটকেন্দ্রে সকালে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা। উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোক্তার হোসেন ও মটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. হুমায়ুন কবীর প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ ম্যাজিস্ট্রেটসহ পুলিশ আনসার মোতায়েন রয়েছে। এ আসনের উপনির্বাচনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। গত ২ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...