সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কে ট্রাক উল্টে ২ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন শ্রমিক।
নিহতরা হলেন- পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার জামিরতা গ্রাম থেকে ট্রাক নিয়ে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি পার-জামিরতা এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পরে যায়। এতে ১৭ জন শ্রমিক মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
