মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গুপিনাথপুরে গত সোমবার আধিপত্য বিস্তার নিয়ে সানোয়ার প্রামাণিক ও মণি হাজী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত দুলাল (৫৪) বৃহস্পতিবার সকালে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত দুলাল গুপিনাথপুর উত্তরপাড়ার মৃত জেন্দার মোল্লার ছেলে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ খবর ছড়িয়ে পড়লে সানোয়ার প্রামাণিক গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের মামাতো বোন লতা (৩৫) ও স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, সোমবার সকালে মণি হাজী গ্রুপের মজনু মাষ্টারের নেতৃত্বে মামুন (৪০), সুমন (৩৫), জুয়েল (৩৫), ইরান (২৫), করিম (২০), খোকন (৩৫), নওশাদ (৪০), সোবহান, রানা, মাসুদ, রব্বানীসহ ৫০/৬০ জন লাঠি, ফালা, রামদা, হাসুয়া, হাতুড়িসহ দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সানোয়ার প্রামাণিক গ্রুপের দুলালের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে দুলালকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে দুলালের স্বজনেরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ও সেখানে তার শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় এদিন সকালে দুলাল মারা যায়। 

এলাকাবাসী জানায়, মণি হাজী গ্রুপের সন্ত্রাসী হামলায় বাধা দিতে গেলে সানোয়ার প্রামাণিক গ্রুপের সাথে সংঘর্ষ বেধে যায়। এতে সানোয়ার প্রামাণিক গ্রুপের আড়াই বছরের শিশু তামিম, জমির (৫৫), রবিউল (১১), মনি (২৫), জাহিদুল (২২), রোশনাই (৬০), রোস্তম (৪৫), নূরজামাল (৩৫), তোফাজ্জল (৩৫), বেলী (১৫), সুফিয়া (৪৫), বানাত (৪৫), আরিফ (২৭), সুবেল (১১) ও মণি হাজী গ্রুপের আহেদ (৫৫), নূর ইসলাম (৫৫), নবী (৫০), সাদ্দাম (১৮), শরীফ (৪০), ওহাব (৬৫), আশরাফ (৩০), পলী(১৭), স্বপ্না (৩২), মানিক (৩০), মামুদ (৫৫), ইনামুল (৩২) রহমান (৫৫), সামাদ (৪৫) নজরুল (৩৫), রব্বানী (৪৫)সহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। 

নিহত দুলালের মা আয়শা (৭৫) কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আমার ছেলেকে জুয়েল, শফিকুল, ইয়াসিন, তালেব, সুমন, মাসুদ ডেকে নিয়ে সবাই মিলে মেরে ফেলে এখন আবার আমাদেরও হত্যার হুমকি দিচ্ছে। আমি আমার ছেলে হত্যাকারীদের ফাসি চাই।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, লাশ জিয়া মেডিকেল থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। পুলিশবাদী মামলায় উভয়পক্ষের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গুপিনাথপুরে আধিপত্য বিস্তার ও পানি গড়ানোকে কেন্দ্র করে সানোয়ার প্রামাণিক ও মণি হাজী দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। এ ঘটনায় সানোয়ার প্রামাণিক ২১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। অন্যদিকে, থানা পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

শিল্প ও সাহিত্য

চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ৩৪ বছর পর চলচ্চিত্রের উদ্ভাবন হয়। এরপর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের ন...

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে সিঙ্গাপুর

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর। প্রথম টিকাটি আগামী সপ্তাহে স্বে...