শাহজাদপুর (সিরাজগঞ্জ): সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ।
শাহজাদপুর (সিরাজগঞ্জ): সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ।
‘যার জমি তাকে দেবো, বিরোধ মুক্ত সমাজ গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোনিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরের রংধনু হাইস্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও শাহজাদপুরে উপজেলা ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোনিয়েশনের সভাপতি বাবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংধনু হাইস্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা’র পিএস, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গণি চৌধুরী শুভ্র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘মান্ধাতা আমলের পদ্ধতিতে ভূমি নিয়ে সমাজে প্রতিনিয়ত বিরোধ, সংঘাত, সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। এছাড়া ওই পুরানো পদ্ধতিতে ভূমি জরিপের প্রচলন থাকায় একদিকে যেমন সুবিধাভোগী এক শ্রেণির মানুষ নানা ফায়দা লুটছে, অন্যদিকে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। শাহজাদপুরে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের আত্মপ্রকাশ ঘটায় সমাজে বিরাজিত নানা বিরোধ, সংঘাত, সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনা বহুলাংশে হ্রাস পাবে।’
শাহজাদপুরে উপজেলা ডিজিটাল ভূমি সার্ভে এ্যাসোনিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ আহমেদ ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
