দোলযাত্রা উপলক্ষেহিন্দু সম্প্রদায় (শুক্রবার) সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করেছে। এউপলক্ষে শাহজাদপুর পৌর এলাকার সাহাপাড়াস্থ গৌর নিতাই সেবা আশ্রমে পূজা, আবির খেলা ও কীর্তনএবং প্রসাদ বিতরণ করা হয়।এ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায় নেতা মনোরঞ্জন সাহা, সন্তোষ কুমার সাহা,নিখিল কর্মকার, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, অসীতকুমার গোস্বামী, বিজন পোদ্দার, আসন্ন শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারন সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানিক সরকার, জনিকুন্ডু, রাজেশ দত্ত, অসীম কুমার রায়সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
এদিন সকালে এউপলক্ষে গৌর নিতাই সেবা আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে স্থানীয় হিন্দু সম্প্রদায়।শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।সবমিলিয়ে ব্যাপক উৎসবমূখরও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শাহজাদপুরে দোল উৎসব পালিত হয়েছে।
জানা গেছে, হিন্দুসম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবদোলযাত্রা আজ শুক্রবার।শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে এটি অধিকপরিচিত। গৌড়পূর্ণিমা তথা দোল পূর্ণিমারএ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তারকাছে ন্যায়ের বিজয় ও অন্যায়েরবিনাশ প্রার্থনা করেন। দ্বাপরযুগ থেকে শ্রীকৃষ্ণের এদোল উৎসব চলে আসছে। পুষ্পরেণুরমাধ্যমে রাধা-কৃষ্ণ দোলউৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণু 'আবির' নামের লালরঙের এক ধরনের পাউডারে রূপান্তরিত হয়েছে।
বাংলাদেশেরসব মত ও পথেরহিন্দুরাও দোল উৎসব পালনকরে। উৎসবটিভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, ওডিশা প্রভৃতি স্থানেদোল উৎসব এবং উত্তর,পশ্চিম ও মধ্য ভারতে'হোলি' নামে পরিচিত।এ উৎসবকে বসন্ত উৎসবওবলা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
