সিরাজগঞ্জ শাহজাদপুরে সোমবার(২০মার্চ) অপহরণের তিনদিন পর পোতাজিয়া ইউনিয়নের কালাই বিলের ঘাস ক্ষেত থেকে ২য় শ্রেণীর ছাত্র মোঃ রিদুয়ান(১১) এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অপহরণ ও হত্যার সাথে জরিত তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নিহত রিদুয়ান উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের মোঃ মোমিরুল হক (৩৯) ছেলে ও শাহ হাবিবুল্লাহ কিন্ডার গার্টেনের ২য় শ্রেণীর ছাত্র।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে সাগর আলী (১৯), জিগারবাড়ীয়া গ্রামের পিতা-মোঃ হালিমের ছেলে সাখায়াত হোসেন (১৬) ও রতনকান্দি উত্তরপাড়া গ্রামের জলিল ভক্তের ছেলে নাঈম ভক্ত (২৬)।
এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে খেলার উদ্দেশ্যে রিদুয়ান বাড়ী থেকে বের হয় তার ২ ঘন্টা পর অহরণকারীরা নিহতের পিতার কাছে মুঠোফোনে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় সেদিনই সন্ধ্যার দিকে পোতাজিয়া কালাই বিলের ঘাস ক্ষেত নিয়ে যেয়ে অপহরণকারীরা রিদুয়ানকে গামছা পেচিয়ে হত্যা করে ফেলে দিয়ে আসে। গতশনিবার দুপুরে আবারও নিহত রিদুয়ানের পিতার কাছে মুক্তিপণের টাকার জন্য ফোন দিলে ১০ হাজার টাকা নগত নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর সেই নাম্বার বন্ধ করে দেয়। এবং খোঁজাখুজির পর রিদুয়ানের পিতা জানতে পারে আসামীদের সঙ্গে ভ্যানে করে শাহজাদপুর পৌর বাজারের দিকে গিয়েছে। তারপর থানায় অভিযোগ দায়ের করে তার পিতা। এরপর সোমবার সকালে ঘাস ক্ষেত থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ হাসিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই তথ্য প্রযুক্তি ও সোর্সের সহযোগীতায় গত রবিবার সাখায়াত হোসেন ও নাঈম ভক্তকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সাগর আলীকে ঢাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা অপহরণ করে হত্যার দায় স্বীকার করে। এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সাথে নিয়ে কালাই বিল থেকে রিদুয়ানের লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। এবং আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
