রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে 'প্রয়োজনের প্রিয়জন' স্লোগানকে সামনে রেখে 'সেবা শাহজাদপুর' নামক অনলাইন  কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে সেবা শাহজাদপুরের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। 

অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু। 

সেবা শাহজাদপুরের চেয়ারম্যান এম.জি. চৌধুরী শুভ্র'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন,  বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজ সেবক শাহবাজ খান সানি, সাংবাদিক আল আমিন হোসেন,  জহুরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মাসুদ মোশাররফসহ সেবা শাহজাদপুরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে অনলাইন বাজার সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে, তারই অংশ হিসেবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শিল্পসমৃদ্ধ ভরপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর উপজেলা সেবা শাহজাদপুর অনলাইন বাজার এর কার্যক্রম খুবই প্রশংসিত হবে বলে মনে করছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...