সোমবার, ২৩ মার্চ ২০২৬

বুধবার (২৯ জুন) দুপুরে স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে  মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

সভাপতির বক্তব্যে রবি'র উপাচার্য বলেন, যে বিপুল স্বপ্ন নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সে স্বপ্ন পূরণের পথে আপনিও একজন অংশীদার। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাঙালি সংস্কৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্প্রীতি ও সহমর্মিতার দর্শন কে ধারণ করে পরিবর্তমান বিশ্বপরিস্থিতির উপযোগী পাঠ ও গবেষণার পীঠস্থান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কে গড়ে তুলতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এক্ষেত্রে বাঙালি জাতিসত্তা নির্মাণের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে রূপকল্প আমাদের লক্ষ্য পূরণের সারথি বলে রবি উপাচার্য উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের শুদ্ধাচারের উপরে গুরুত্ব আরোপ করে রবি উপাচার্য  বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কর্মকর্তা ও দুইজন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কারে মনোনীত করা হয়। 

এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , রেজিস্ট্রার  মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এছাড়াও সাংবাদিক, রাজনীতিবিদ, স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন  পেশাজীবি সংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...