রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
প্রধান অতিথি সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাত ১২:০১ মিনিটে শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল এগারোটায় শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে অবস্থিত ঐতিহাসিক বকুলতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিজোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শাহজাদপুরের সমাজসেবক ড. ইউনুস আলী খান-এর কন্যা প্রফেসর প্রিসিলা খান মলি।

প্রফেসর প্রিসিলা খান মলি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে শেকড়সন্ধানী আখ্যা দিয়ে, তার প্রশংসা করেন। প্রধান বক্তা প্রফেসর ড. আব্দুল খালেক ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপরয তুলে ধরে আলোচনা করেন।

প্রধান বক্তা প্রফেসর ড. আব্দুল খালেক

তিনি বলেন, ভাষাসৈনিকগণ তাঁদের বুকের রক্ত দিয়ে বাঙালি পরিচয়ের কথা বলে গেছেন আর এই ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী ইতিহাসের সূত্র ধরেই বঙ্গবন্ধুর আহ্বানে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে অংশ নেয়।

প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন, একুশ মানে প্রাণের আশা, একুশ মানে শৃঙ্খল থেকে মুক্ত হওয়া। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ শখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান অতিথি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনের প্রশংসা করেন ও শুভকামনা জানান।

সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম

সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ভাইস-চ্যান্সেলর আলোচনার এক পর্যাায়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শাহজাদপুরবাসীর আন্তরিক দাবির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ির বকুলতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। এর মধ্য দিয়ে একটি হারানো সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবীত করা সম্ভব হলো। ভাইস-চ্যান্সেলর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণা, মুক্ত ও মানবিক সংস্কৃতির চর্চার প্রয়োজনে শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িটিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আগত অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সমাপ্ত করেন।

আলোচনা সভা শেষে বিকাল ৪টায় রবীন্দ্র কাছারি বাড়ি বকুল তলায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

গালা ইউনিয়নে হাসিবুর রহমান স্বপন এম,পি'র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প উপ- মন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসিবুর...