সোমবার, ২৩ মার্চ ২০২৬

‘সত্যেরই হোক জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নববর্ষকে বরণ করেছে। বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। পহেলা বৈশাখকে বাঙালির সর্ববৃহৎ অসাম্প্রদায়িক উৎসব আখ্যা দিয়ে উপাচার্য বলেন,  আমরা শপথ নিতে চাই, আমরা চলবো সামনের দিকে সুশিক্ষাকে উপজীব্য করে এবং যেখানে জেগে উঠবে সুন্দর, জাগবে নির্মল, জেগে উঠবে জড়ত্বজয়ী, আনন্দময়ী থাকবে সবসময় আমাদের সঙ্গে। তিনি সকল অন্যায়, অসত্য, দুঃখ-কষ্ট, গ্লানি এবং জরাজীর্ণতাকে পরিহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান। নববর্ষ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এরকম নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং তাকে আমন্ত্রণ জানানোয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. মোঃ ফখরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষর্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...