সোমবার, ২৩ মার্চ ২০২৬

রতনকান্দি আল-হামিদ দাখিল মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আলী সাদাত খান মজলিস (মেরাজ খান মজলিস)। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নতুন সভাপতি মো. আলী সাদাত খান মজলিসসহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব মো. আব্দুল ওয়াহাব, অভিভাবক সদস্য মো. আসাদুজ্জামান ও সাধারণ শিক্ষক সদস্য মো. হাসান আলী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি আল-হামিদ দাখিল মাদ্রাসা পরিচালনার উল্লেখিত সদস্যদের সমন্বয়ে সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।’

নতুন সভাপতি মো. আলী সাদাত খান মজলিস বলেন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করনে সর্বদা সচেষ্ট থাকবো। ধর্মীয়, নৈতিক ও বাস্তবিক শিক্ষার প্রসারে মাদ্রাসাটি উত্তোরত্তর উন্নতি করবে বলে আমি আশা করি। এজন্য আমি কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, খান মজলিস পরিবারসহ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...