রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 এ ঘটনাকে হৃদয়বিদারক বর্ণনা করে শুক্রবার (৯ জুলাই) মিয়ামি-ডেডে'র মেয়র ডানিয়েলা লেভিন কাভা বলেছেন ভবন ধসে এখনও নিখোঁজ ৬২ জনের হয়তো বেঁচে থাকার সম্ভাবনা নেই।

এদিকে প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে জানিয়েছেন, ভবন ধসে প্যারাগুয়ের ফার্স্টলেডির বোন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন লাতিন আমেরিকান নাগরিক ওই ভবনে বসবাস করতেন। ২৪ জুন ভবন ধসের পর তাদের এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

মিয়ামি-ডেডে'র মেয়র ডানিয়েলা লেভিন কাভা জানান, দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ভবনের ১৩ মিলিয়ন পাউন্ড ধ্বংস স্তূপ পরিষ্কার করেছেন।  লেভিন কাভা জানান, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) তদন্তকারীরা এই বিল্ডিংয়ের ধসের কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছেন।

 তদন্তকারীরা ২০০টিরও বেশি ফরেনসিক বস্তু সংগ্রহ করেছে। সেগুলো বিশ্লেষণ করার জন্যে ওয়াশিংটনের ফিজিক্যাল মেজারম্যান্ট ল্যাবে পাঠানো হয়েছে।

গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোরে ফ্লোরিডার মিয়ামির ১৫৬ ইউনিট বিশিষ্ট ওই আবাসিক ভবনটি ধসে পড়ে। 

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...