তালেবানের এক মুখপাত্র দেশটির বেসরকারি সম্প্রচার টিভি টোলোনিউজের এক নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন। এই দৃশ্য দেখে অনেকে মনে করছেন, তালেবান এবার নারীদের প্রতি সহনশীল মনোভাব দেখাচ্ছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এনিয়ে খবর প্রকাশ করা হয়।
এর আগেও আফগানিস্তান দখল করেছিল তালেবান। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তারা কাবুল শাসন করেছিল। সেসময় একা নারীদের বাড়ির বাইরে বের হতে দেওয়া হতো না। কিন্তু এবার তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামঙ্গানি নতুন নিয়ম চালুর পরামর্শ দিয়েছেন। তালেবান প্রশাসনের অধীনে নারীরা চাকরি করতে পারবেন বলে পরামর্শ দেওয়া হয়। সামঙ্গানি বলেন, ইসলামিক আমিরাত চায় না যে নারীরা নির্যাতনের শিকার হোক। শরীয়াহ আইন অনুযায়ী সরকারি কাঠামোতে নারীদেরও থাকা উচিত।
আফগানিস্তানের অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান। তালেবানের কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এর মধ্য দিয়ে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়। দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসসহ প্রায় সবকিছুরই নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
সূত্র: দ্য গার্ডিয়ান।সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...
