শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধির জুম মিটিং

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় কর্মরত সকল জেলা প্রতিনিধিদের পেশাগত দক্ষতা,মান উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ব্র্যান্ডিং এন্ড সেলস্ ডেভেলপমেন্ট ট্রেনিং(অনলাইন) ও জুম মিটিং এর আয়োজন করে।  অনুষ্ঠানের শুরুতে করনায় আক্রান্ত দৈনিক বাংলাদেশ সমাচার এর কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। শনিবার ১০ জুলাই সকাল ১০ টা থেকে বেলা ২:০০ টা পর্যন্ত ঢাকার মতিঝিলস্থ এমএস প্লাজায় অবস্থিত দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রধান কার্যালয় থেকে সংযুক্ত করার মাধ্যমে জুম মিটিং ও অনলাইন ট্রেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও  প্রধান প্রশিক্ষক হিসেবে সভা পরিচালনা করেন দৈনিক বাংলাদেশ সমাচার,দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরি ও অপরাজেয় বাংলাদেশের সম্পাদক, গীতিকার, সুরকার, বিশিষ্ট লেখক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক ড. খান আসাদুজ্জামান।

 অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সফেন এর ভাইস চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচারের উপদেষ্টা সম্পাদক এবং বারডেমের পরিচালক( প্রকল্প ও উন্নয়ন) বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিআইজি মোঃ গোলাম কিবরিয়া ভূঁইয়া, সফেন এর অন্যতম পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার এর উপদেষ্টা সম্পাদক আ আ স ম শাহজাহান, সফেন এর চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক মন্ডলীর সভাপতি ডা.অনিশ কুমার সরকার। এসময় তাঁরা জুম মিটিং ও প্রশিক্ষনের গুরুত্ব তুলে ধরে সকল জেলা প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

উক্ত জুম মিটিং এ অনলাইনে সংযুক্ত ছিলেন  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসাম বাদল, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও সিনিয়র স্টাফ রিপোর্টার কমল চক্রবর্তী, সিলেট জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ, চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সোবাহান তারেক, ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি শাহনেওয়াজ, গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মাহমুদ খান, পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ মহিবুল্লাহসহ বিভিন্ন জেলা প্রতিনিধিগণ। এছাড়া জুম মিটিং এ সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী আসাদুজ্জামান রনী, ব্যবস্থাপক (এইচ আর এন্ড এডমিন), আবদুর রহিম সজিব, স্টাফ রিপোর্টার, মো. আবু রাসেল, স্টাফ রিপোর্টার। জুম মিটিং এ কারীগরি সহায়তা প্রদান করেন দৈনিক বাংলাদেশ সমাচারের টেকনিক্যাল অফিসার মো. রাসেল ।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই সকাল ১০ টায় পরবর্তী জুম মিটিং ও অনলাইন ট্রেনিং অনুষ্ঠিত হবে।  উক্ত জুম মিটিং এ সকলকে সংযুক্ত থাকার জন্য বিশেষ নির্দেশনা ও আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ড. খান আসাদুজ্জামান।  জুম মিটিং এর লিংক যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

বাংলাদেশ

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...