শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

সারা দেশে আগামী তিন দিনি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।  

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও  খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনি¤œ তাপমাত্র রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায় ১০৫ মিলিমিটার। এছাড়া সন্দ্বীপে ৮৩ মিলিমিটার, নেত্রকোনায় ৬১ মিলিমিটার, চাঁদপুরে ৬০ মিলিমিটার, কক্সবাজারে ৫১ মিলিমিটার এবং খেপুপাড়ায় ৫৪ মিলিমিটার।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

দেশে প্রথমবারের মতো ২ প্রিমিয়াম ল্যাপটপ আনলো হুয়াওয়

তথ্য-প্রযুক্তি

দেশে প্রথমবারের মতো ২ প্রিমিয়াম ল্যাপটপ আনলো হুয়াওয়

বৈশ্বিক বাজারে দারুণ সাফল্যের পর বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো প্রিমিয়াম ক্যাটাগরির দুইটি ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

আমি কোনো দলের নই, ১৬ কোটি মানুষের : রাষ্ট্রপতি