সোমবার, ০৯ মার্চ ২০২৬

ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধ ভাবে বালু মহাল স্থাপনের প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজের বিরুদ্ধে এলাকাবাসি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। 

এ মানববন্ধন চলাকালে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম জাহিদ, মনিরুজ্জামান মনি, নূর মোহাম্মদ সিকদার, গোলাম হোসেন, রজব আলী, হাফিজুর রহমান, মনসুর আলী প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ যমুনার চরের ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। 

এ ছাড়া গত জুন মাসের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের উড়াপাড়া, দুলিয়াবাড়ি, গাবেরপাড়া, বিনদহ, দেওয়ানতলা, শাহজাদাপাড়া, উল্লাপাড়া, মৌহালি, হোনকুলসী ও তারাবাড়িয়া এলাকার ব্যক্তি মালিকানাধীন জমিতে বালু মহাল স্থাপনের জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। তার এই অপতৎপরতা আমরা কখনও মেনে নেবোনা। যদি এ সকল জমিতে বালু মহালের অনুমতি দেয়া হয়, তবে আমরা লংমার্চ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করবো।

 তারা আরও বলেন, সিরাজ চেয়ারম্যান স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডলের ঘনিষ্ট ব্যক্তি হওয়ায় এলাকাবাসিকে নানা ভাবে অত্যাচার নির্যাতন করছে। তিনি সম্প্রতি  উপজেলার খামারগ্রামের এক হিন্দু পরিবারের বাড়ি জোরপূর্বক দখল করে নিয়েছে। এখন তার চোখ পড়েছে আমাদের জমির উপর। এখানে বালু মহাল স্থাপন করে রাতারাতি অঢেল অর্থের মালিক হওয়ার পায়তারা করছে। আমরা এটা কিছুতেই হতে দেবনা। তাই সংঘাত এড়াতে তারা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন। এ মানববন্ধন চলাকালে এনায়েতপুর থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ বলেন, গত ইউপি নির্বাচনে আমার সাথে পরাজিত প্রার্থীরা ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অভিযোগে এ মানববন্ধন করেছেন।

তিনি আরো বলেন, ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ড সার্ভে করে বালু মহালের স্থান নির্ধারণ করে থাকেন। সে অনুযায়ী ডিসি অফিস থেকে অনুমোদন দেওয়া হয়। ফলে এখানে  আমার কোন হাত নেই। তিনি বলেন, হিন্দু পরিবারের বাড়ি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কখনই এমপি সাহেবের প্রভাব দেখাই না। আমি কাউকে নির্যাতন করিনি। এ সব অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে চৌহালি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। কিন্তু এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

পড়াশোনা

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...