রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

‘মার্শাল আর্ট হিরো’ হিসেবেই তিনি পরিচিত। পর্দায় কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল দেখিয়ে বাংলা সিনেমায় এনেছিলেন নতুন জোয়ার। জুটিপ্রথায় আবদ্ধ না-থেকেও এই নায়ক ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। সংখ্যাটি শিঘ্রই ১০০ হবে বলে মনে করেন তিনি। এরপর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন মাসুম পারভেজ রুবেল।

রুবেলের চলচ্চিত্র জীবন প্রায় ৩৫ বছরের। ২৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রেকর্ড বিচারে এটিও উল্লেখযোগ্য ঘটনা। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ এসব পরিকল্পনার কথা শেয়ার করেন তিনি।

অনুষ্ঠানে রুবেল বলেন, ‘নায়িকা সুচরিতার বিপরীতেও আমি নায়ক হিসেবে অভিনয় করেছি। আবার আমার বোন, মা, দাদীর চরিত্রেও তিনি অভিনয় করেছেন।’

জনপ্রিয় সিনেমা ‘আম্মাজান’-এ এই নায়কের অভিনয়ের কথা ছিল। চুক্তিবদ্ধও হয়েছিলেন বলে জানান রুবেল। এ ছাড়া ‘জীবন নৌকা’ সিনেমায় বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল ও কারাতে চ্যাম্পিয়নশিপে জাতীয়ভাবে হয়েছেন পুরস্কৃত।   

সম্প্রতি শুটিং হওয়া বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য। জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় তানিয়া আহমেদের সঙ্গে ‘রাঙা সকাল’-এর এই পর্ব প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।

নায়ক রুবেল ফাইট ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক হিসেবেও সমান সফল। ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার সবগুলোই সুপারহিট।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

রাজনীতি

করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...