কাজিপুরে করোনায় আক্রান্তদের খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার ৮-জুলাই সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার জানান, দেশে চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এবং প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি ‘র সহযোগিতায় কাজিপুর উপজেলায় করোনা আক্রান্তদের বাড়িতে জরুরি মানবিক সহায়তা ও এমপি’র শুভেচ্ছা পৌঁছে দিচ্ছে কাজিপুর উপজেলা যুবলীগের সদস্যরা।
এসময় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম জানান, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা সংগঠনের নেতাকর্মীরা সতস্ফুর্তভাবে দুর্যোগ পিড়িত পরিবারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নন্দিত জননেতা প্রয়াত মোহাম্মাদ নাসিমের কাজিপুরে কোন মানুষ যেন অসহায় হয়ে না পড়ে সে লক্ষ্যে নিবেদিত আছি।
মানবিক সহায়তার মধ্যে রয়েছে আক্রান্ত প্রতি পরিবারে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, মাল্টা ২ কেজি, লেবু ২০ পিস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান।
সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে রয়েছেন, কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক পারভেজ তালুকদার, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আসাদ শেখ এবং শাওন প্রমূখ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
শাহজাদপুর
সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
