সিরাজগঞ্জ শাহজাদপুরে বেলতৈল ইউনিয়ন পরিষদের সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন প্রচারণার অভিযোগ এনে এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বেলতৈল ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। শুক্রবার বেলা ১১ টায় বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কাঁদাই বাজারের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন শেষে যে সকল প্রকল্প নিয়ে অপপ্রচার করা হয়েছে সেগুলো সরেজমিনে গিয়ে ঘুরে ঘুরে সাংবাদিকদের দেখান ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, "২০২১ সালের ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সরকার মোহাম্মদ আলী আমকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে এবং আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ৫ টি প্রকল্প নিয়ে কাল্পনিক তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে নানারকম অপপ্রচার চালাচ্ছেন যা চরম মানহানিকর এবং কুরুচিপূর্ণ। এইধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট দাবী করে চেয়ারম্যান আরও বলেন, যে পাঁচটি প্রকল্প দেওয়া আছে তা আপনারা সরেজমিনে দেখলেই বুঝতে পারবেন এগুলো শতভাগ বাস্তবায়ন হয়েছে।"
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''অতীতে ইউনিয়ন পরিষদে সমাজের টাউট বাটপার বেষ্টিত যে নোংরা পরিবেশ ছিল জনগণ আমাকে নির্বাচিত করার পর তা সম্পূর্ণ বদলে গেছে। এরা আমার কাছে থেকে অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।''
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের পিআইসি ইউপি সদস্য নুরুল ইসলাম চান্নু, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি আলহাজ্ব আনছার আলী (৭৪), মোঃ ইসহাক আলী (৬৫), মোঃ ছলিম শেখ (৫৫) সহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
বাংলাদেশ
লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়
আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
