ঢাকা ২৭ আগস্ট : বিমান বাংলাদেশ এয়ার লাইন্স আজ থেকে হজ্জ ফ্লাইট শুরু করেছে । ৪০৯ জন হজ্জযাত্রী নিয়ে সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর নিজস্ব বহরের বি ৭৭৭-৩০০ ই আর উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটটি ছেড়ে যায় । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন হজ্জ ফ্লাইট উদ্বোধন করেন । ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন ।
বিমান মন্ত্রী জনাব রাশেদ খান মেনন বিমানে হজ্জযাত্রীদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান ,বিমান বাংলাদেশ এয়ার লাইন্স নিজস্ব বহরে থাকা ৪টি বি ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের মাধ্যমে ২০১৪ সালের হজ্জ হজ্জযাত্রী পরিবহন কার্যক্রম সম্পন্ন করবে । হজ্জ পূর্ব ফ্লাইট আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ।হজ্জ পরবর্তি ফ্লাইট ৮ অক্টোবর থেকে শুরু করে ৮ নভেম্বর শেষ হবে । তিনি বলেন এ বছর হজ্জ যাত্রীর সংখ্যা আটান্নব্বই হাজার সাত শত সাতান্ন জন । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫শত জন হজ্জযাত্রী রয়েছেন । মোট যাত্রীর অর্ধেক বিমান এবং অবশিষ্ট অর্ধেক যাত্রী সৌদি এরাবিয়ান এয়ার লাইন্স পরিবহন করবে । বিমান হজ্জপূর্ব ১১৩টি ডেডিকেটেড ফ্লাইট এবং ২১ টি সিডিউল ফ্লাইটের মাধ্যমে নির্ধারিত হজ্জযাত্রী পরিবহন করবে । হজ্জ পরবর্তি ১১১টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে নির্ধারিত হাজী পরিবহন করবে । তিনি জানান সৌদি এরাবিয়ান এয়ার লাইন্স পহেলা সেপ্টেম্বর হজ্জপূর্ব ফ্লাইট শুরু করবে এবং ৩০সেপ্টেম্বর শেষ করবে । হজ্জ পরবর্তি ফ্লাইট আগামী ৯ অক্টোবর থেকে শুরু করে ১৭ নভেম্বর শেষ করবে । মন্ত্রী বলেন ,হজ্জ পরিবহন নির্বিগ্ন এবং নিরাপদ করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
