মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
দুই জন চিকিৎসকসহ আট জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। জেলা সিভিল সার্জনের নির্দেশে বুধবার (১০ জুন) বিকাল থেকে ৭২ ঘণ্টা প্রতিষ্ঠানটি লকডাউনের আওতায় থাকবে। চৌহালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ তথ্য জানান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, করোনা পজিটিভ আসা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের বাসা লকাডাউন করে সবাইকে নিজ নিজ ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবীর জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী (রা.) মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ব্যাংকারসহ চৌহালীর ১৯ জন নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...