রবিবার, ২২ মার্চ ২০২৬

images-62

শাহজাদপুর সংবাদ : ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাসহ সকল পাওনা পরিশোধের জন্য আগামী ২৬ জুলাই সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরী ও পোশাক শিল্প এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের শাখা আগামী ২৬ জুলাই শনিবার খোলা রাখতে হবে।

পোশাক শিল্প এলাকা হিসেবে পরিচিত আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখার জন্য বলা হয়েছে। ছুটির দিন হওয়ায় ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করার জন্য বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ২৬ জুলাই পোশাক শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার অনুরোধ করে বিজিএমইএ। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

শাহজাদপুর

শাহজাদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনের জরিমানা

মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভ...

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

বাংলাদেশ

ঘোড়াঘাটে পুলিশের এসআই সহ ৮ জন করোনা আক্রান্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে একদিনে পুলিশের এসআই সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা রোগীর সংখ...

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

অপরাধ

শাহজাদপুর থানার ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর থানার ৭ পুলিশ সহ ৫০ জনের নামে গতকাল বুধবার দুপুরে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানীর মামলা দায়ের...

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

রাজনীতি

শাহজাদপুরে সোনাতনী ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : বহুল আলোচিত সায়দাবাদে ট্রেনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিরাজগঞ্জের শাহজ...