ছবি- ভ্রাম্যমান আদালত সূত্রে সংগৃহীত
ছবি- ভ্রাম্যমান আদালত সূত্রে সংগৃহীত
করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান অমান্য করার দায়ে শাহজাদপুরে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নামে ৩ টি মামলা দেয়া হয়।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাদপুর ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ আব্দুল হাই শেখ।
জানা যায়, শাহজাদপুর উপজেলার করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন নিশ্চিতে মঙ্গলবার(১৩ই জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ৩ টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৬ জনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলা ও মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
শিল্প ও সাহিত্য
শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...
শাহজাদপুর
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে...
পড়াশোনা
শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...
আন্তর্জাতিক
ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে
জীবনজাপন
শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে
গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন
সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...
