শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
06 শাহজাদপুর সংবাদ ডটকমঃ ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ৬০টি রুটে বাসের অগ্রিম টিকেট দেয়া হবে ২১ সেপ্টেম্বর থেকে। রাজধানীর সায়েদাবাদ, মহাখালি, গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে এ টিকেট বিক্রি হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মো. সালাউদ্দিন জানান, ২১ সেপ্টেম্বর সকাল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। ২১ সেপ্টেম্বর থেকে বাসের টিকিট বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছেন দাক্ষিণাঞ্চল বাস ও কোচ মালিক সমিতির সভাপতিও। এবারে কোন ভাড়া বৃদ্ধি হবে না বলেও তিনি জানান। এদিকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) তাদের আগাম টিকিট বিক্রি শুরু করবে ২৬ সেপ্টেম্বর থেকে। যদিও বিআরটিসি টিকিট বিক্রি বা ঈদ সার্ভিস সংক্রান্ত্র কোন সিদ্ধান্ত এখনও হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে বৈঠক করে জানানো হবে বলে বিআরটিসি। অন্যদিকে ঈদ ও পূজায় লঞ্চের বিভিন্ন সেবা, দিক নির্দেশনা ও আগাম টিকিট বিক্রি সংক্রান্ত এক সভা রবিবার অনুষ্ঠিত হবে। নৌ পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে ওই বৈঠকে নৌপথের নিরাপত্তায় করণীয় সংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করা হবে। বৈঠকে আগাম টিকিট ও ভাড়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...