বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

  1. ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা বদলে দিল এক ভ্যানচালকের জীবন। লটারির একটি টিকিট বদলে দিয়েছে ভ্যানচালকের ভাগ্যের চাকা। ৫০ বছর বয়সী রমজান আলি নামে ভারতের পশ্চিমবঙ্গের সেই ভ্যানচালক এখন কোটিপতি।আগ্রাসী গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারান রমজান। সংসার নিয়ে বাঁধের ধারে একটি ঝুপড়িতে বাস করছেন তিনি। বর্তমানে স্থানীয় সড়কে ম্যাজিকভ্যান চালিয়ে পরিবারের খরচ সামলান রমজান আলী। এলাকার দুর্বৃত্তরা তার লটারির টিকিট কেড়ে নিতে পারে, এমন আশঙ্কাও ছিল। খবর পেয় বৃহস্পতিবার রাতেই তার বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন মানিকচক থানার ওসি কুণাল কান্তি দাস। এ ঘটনায় নূরপুর এলাকায় এখন শোরগোল পড়ে গেছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, রমজান আলি ম্যাজিকভ্যানের চালক। তিনি পরিবার নিয়ে নূরপুর গ্রামের রাস্তার ধারে সরকারি খাসজমিতে এক চিলতে চাটাই, টালির ঘরে বসবাস করেন। পরিবারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। রমজান আলি বলেন, বৃহস্পতিবার দুপুরে গাড়ি ভাড়ার সুবাদে দেড়শ’ টাকা বকশিস পেয়েছিলাম। সেখান থেকে ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেটেছিলাম। বিকেলে সেই লটারি খেলা ছিল। তাতে আমার ভাগ্য বদলে দেবে ভাবতেই পারিনি। রমজান আলী বলেন, নূরপুর স্ট্যান্ডে টিকিট কেটে ছিলাম। সেখানকার দোকানদারই শোরগোল শুরু করে দেয় আমি এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি। ভাগ্যের চাকার বদলে খুশি রমজান আলি। নিজের বাড়ি তৈরি করার পাশাপাশি এলাকায় একটি স্কুল তৈরির জন্য ১০ লাখ টাকা দান করবেন বলেও জানিয়েছেন তিনি। এলাকায় আনন্দের বন্যা বইছে।
  2. সুত্র সময়নিউজ

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ

রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

ফটোগ্যালারী

যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...