শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনরিনা খালের ওপর ৩৬ লাখ টাকা ব্যায়ে নির্মিত সেতু ২০ বছর ধরে অকেজো হয়ে পড়ে থেকে ভেঙে পড়তে শুরু করেছে। বিরাট অংকের অর্থ ব্যায়ে নির্মিত ব্রীজটি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে গেলেও গোড়ার দু’পাশে মাটি ভরাট না করায় সেতুতে ২০ বছরেও উঠতে পারেনি পথচারিরা। এরই মধ্যে সেতুটির রেলিং ভেঙে পড়েছে। অনেক জায়গার খোয়া বালি খসে পড়ছে। শ্যাওলা ও জঙ্গলে ছেয়ে গেছে সরকারি সেতু। এত বড় অপচয়ের পরও নির্মাতা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও নির্বিকার এখনও! সরেজমিনে গেলে দেখা যায়, ২০০০ সালের শুরুর দিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে চরনরিনা-নওকৈর ডিগ্রিরচর সড়কের ওপর ৪০ ফুটের কংক্রিট সেতুটি নির্মাণ করে। যা ২০ বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সরকারি এ অবকাঠামোটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। সেতুটির দু'পাশে সংযোগ সড়ক নির্মাণের অভাবে ওই এলাকার ১৭ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামগুলো হলো নরিনা, চরনরিনা, টেপরী, চরটেপরী, বারইটেপরী, পুনারটেপরী, নবীপুর, বওশাগাড়ি, সাতবাড়িয়া, আগনুকালি, জয়রামপুর, চিলাপাড়া, ডিগ্রিরচর, কালিপুর, চরনবীপুর, নওকৈর ও রাজপুর। স্থানীয়রা জানায়, চরনরিনা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরিনা হাই স্কুল, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, সাতবাড়িয়া কারিগরি কলেজ ও চরনরিনা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর প্রতিদিন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া চরনরিনা বাজার, নরিনা বাজার, সাতবাড়িয়া বাজার ও তালগাছি বাজারে ক্রেতা-বিক্রেতাদের প্রতিদিন ও সপ্তাহের দুদিন হাটবাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। শুষ্ক মৌসুমে সেতুটির নিচে পানি শুকিয়ে গেলে যাতায়াত নিচ দিয়ে করা গেলেও বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে ও অনেক কষ্ট করে নৌকায় পার হতে হয়। এতে খরচ ও সময় দুটোই অপচয় হয়। তাই অতিবিলম্বে এ সেতুটির দু'পাশের সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান। এ বিষয়ে শাহাজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে মাটি ভরাটের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...