রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
500x350_0706c0f253e6457890d268229ad03dcd_Sports-220141029101715 ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় চার মাস হতে চলেছে। এবার ফুটবলপ্রেমীরা প্রহর গুণতে শুরু করেছে ২০১৮ বিশ্বকাপের। রাশিয়ায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের প্রথম মাইলস্টোন হিসেবে অভিনব কায়দায় মঙ্গলবার উন্মোচন করা হয়েছে ২০১৮ বিশ্বকাপের লোগো। মস্কোতে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম লোগো উন্মোচন করা হয়। এরপর মস্কোর থিয়েটার বিল্ডিংয়ে প্রক্ষেপণের মাধ্যমে লোগো উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি সেপ ব্লাটার, স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান ভিতালি মুটকো ও ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো। লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি বলেন, ‘আমি এ পর্যন্ত দশটি বিশ্বকাপ দেখেছি। ১৯৫৪ সালে আমি প্রথম বিশ্বকাপ উপভোগ করি। সেটা ছিল আমার মাতৃভূমি সুইজারল্যান্ডে। চার বছরের মাথায় আরো একটি বিশ্বকাপ উপভোগ করতে যাচ্ছি। সেই বিশ্বকাপের লোগো উন্মোচন অনুষ্ঠানটা অসাধারণ হয়েছে। আমি নিশ্চিত চার বছর পর এখানে আয়োজিত বিশ্বকাপও সফলভাবে শেষ হবে।’ ইতালিয়ান সাবেক অধিনায়ক কানাভারোকে তার চোখে দেখা তিনজন সেরা ফুটবলারের নাম বলতে বলা হলে তিনি বলেন, ‘আমার চোখে এক নম্বরে রয়েছে কানাভারো। এরপর অবশ্যই দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি।’ রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে লোগো। লোগো উন্মোচনের পর অনলাইনে একটি জরিপ চালানো হয়। জানতে চাওয়া হয় লোগোটি পছন্দ হয়েছে কিনা। সেখানে ৭০ শতাংশ মানুষ লোগোটির পক্ষে ভোট দেন। ২০১৮ সালের জুন-জুলাই মাসে রাশিয়ার ১১টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’